অপরাধ

জেএমবির বড় হুজুরের সন্ধানে গোয়েন্দারা

জেএমবির বড় হুজুরের সন্ধানে গোয়েন্দারা
জেএমবির বড় হুজুরের সন্ধানে গোয়েন্দারা

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং কল্যাণপুরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের পর এবার জেএমবির এক বড় হুজুরকে খোঁজছেন গোয়েন্দারা।

গত ৫ বছর ধরে শায়খ আবুল কাশেম নামের এ আধ্যাত্বিক নেতা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আমিরের দায়িত্ব পালন করছেন। গাইবান্ধায় তার অবস্থান সনাক্ত করা গেলেও ওই জঙ্গি নেতা ঠিক কোথায় আছেন তা এখনো নিশ্চিত নন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। জেএমবির আটক কয়েক নেতার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেএমবির নতুন এ আমিরকে সনাক্ত করেছে পুলিশ।

মাওলানা শায়খ আব্দুর রহমানের নেতৃত্বে ১৯৯৮ সালে জঙ্গি সংগঠন জেএমবি আত্নপ্রকাশ করে। জঙ্গি কর্মকাণ্ডের কারণে ২০০৫ সালে জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দুই বছর পর ২০০৭ সালে দলটির প্রধান শায়খ আব্দুর রহমান, শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ছয় জনের ফাঁসি হয়। এরপর হবিগঞ্জের মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে জঙ্গি সংগঠনটি ঘুরে দাড়ানোর চেষ্টা করে। কিন্তু ২০১০ সালে সাইদুরসহ নতুন কমিটির অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ায় সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর প্রায় চার বছর তাদেরকে সক্রিয় জঙ্গি কর্মকাণ্ডে দেখা যায়নি।

গত ২০১৪ সালের শুরুতে ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, প্রকাশক হত্যাকাণ্ডের পর আবার নাম আসে জেএমবির। বিদেশি হত্যাকাণ্ড, গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলা ও কল্যাণপুরে আস্তানায় অভিযানে পর পুলিশ নিশ্চিত হয় এসবের পিছনে রয়েছে জঙ্গি সংগঠন জেএমবি।

নেতা কারাগারে থাকার পরও কিভাবে জেএমবি সংগঠিতভাবে হত্যাকাণ্ড ও হামলা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে। গোয়েন্দারা তৎপর হন রহস্য উদঘাটনে। সাম্প্রতিক সময়ে আটক জেএমবির কয়েক নেতার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের প্রধান বা আমির সম্পর্কে জানতে পারে। তাকে সংগঠনের সব পর্যায়ের নেতারা বড় হুজুর বলে চিনেন।

গাইবান্ধা ও বগুড়ায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান জানার চেষ্টা চালায় আইনশৃংখলা বাহিনী। সন্ধান না পেলেও গাইবান্ধায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ।

শায়খ আবুল কাশেম নামের এই আধ্যাত্বিক নেতাই এখন জেএমবির প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

গোয়েন্দাদের দাবি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আস্তানায় গিয়ে শায়খ আবুল কাশেমের সঙ্গে দেখা করেছিলেন, গুলশান-শোলাকিয়া হামলার মূলহোতা কানাডা প্রবাসি তামিম আহমেদ চৌধুরী।

এছাড়া গাইবান্ধার সাঘাটা, বগুড়ার সারিয়াকান্দি এবং দিনাজপুরের রাণীর বন্দরে আঞ্চলিক জঙ্গি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শায়খ আবুল কাশেম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ