অপরাধ

দুই মাসেও আশ্রমের সেবক নিত্যরঞ্জন হত্যাকাণ্ডের কিনারা হয়নি

নিত্যরঞ্জন পাণ্ডে
নিত্যরঞ্জন পাণ্ডে

দুই মাসেও পাবনার সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যাকাণ্ডের কিনারা হয়নি। উপরন্তু সারাদেশে একের পর এক গুপ্তহত্যার ঘটনায় উদ্বেগে রয়েছেন আশ্রমের বাসিন্দারা। সৎসঙ্গ আশ্রমে কমে গেছে দেশের বিভিন্ন স্থানের দর্শনার্থী ও পূণ্যার্থীর সংখ্যা। এখনো প্রকৃত হত্যাকারী সনাক্ত না হওয়ায় হত্যার সুবিচার নিয়েই সন্দিহান সংশ্লিষ্টরা।

১৯২২ সালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাধক শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র ১৩০ বিঘা জমির ওপর "ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর ধাম" প্রতিষ্ঠা করেন। ওই আশ্রমেরই সেবক ও ধর্ম প্রচারক হিসেবে প্রায় চল্লিশ বছর ধরে কাজ করে আসছিলেন গোপালগঞ্জের নিত্যরঞ্জন পাণ্ডে।

গত ১০ জুন ভোরে প্রাতঃভ্রমণে বের হলে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এরপর দুই মাসেও চাঞ্চল্যকর এ হত্যার কারণ ও এর সঙ্গে জড়িতদের সনাক্তই করতে পারেনি পুলিশ। আশ্রমের সামনে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও আশ্রমবাসীর নিরাপত্তায় তা কতটুকু কাজে আসছে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে সংশ্লিষ্টদের। দেশের অন্যান্য গুপ্তহত্যার মতো এ হত্যাকাণ্ডেরও কোনো সুরাহা হবে না বলে আশঙ্কা তাদের।

সারাদেশে একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ ছড়াচ্ছে আশ্রম বাসিন্দেদের ভেতর। আশ্রমে পুলিশি নিরাপত্তা ও ২৭ টি সিসি ক্যামেরাতেও স্বস্তি মিলছে না।

এদিকে, নিত্যরঞ্জন পাণ্ডে হত্যা মামলার তদন্তের অগ্রগতি সসম্পর্কে জানতে চাইলে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।

তবে পুলিশ জানিয়েছে, এই হত্যা মামলায় এখন পর্যন্ত এক শিবির নেতাসহ সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে তারা।

আটককৃতদের ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পাঠানো হয়েছে জেলহাজতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ