এক বছর ধরে নিখোঁজ আশুলিয়ার সন্দেহভাজন আবদুর রহমান মাসুদের বাবা-মাকে আটক করেছে পুলিশ।
পুলিশের ধারণা, মাসুদ সিরিয়ায় পালিয়ে গিয়ে আইএস-এ যোগ দিয়েছেন। তার সম্পর্কে আরো জানতে মাসুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করছে তারা।
আবদুর রহমান মাসুদ: গ্রামের বাড়ি- টাঙ্গাইলের নাগরপুর থানার পালাগ্রামে। আশুলিয়ার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করেন তিনি।
গত ২০১৫ সালের ৫ জুলাই নিখোঁজ হন মাসুদ। ওই দিন তার বাবা থানায় একটি ডায়েরি করেন। নিখোঁজের তালিকায় থাকা মাসুদের বিষয়ে তদন্ত করছে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা জঙ্গি সম্পৃক্ততার ধারণা পেয়েছে তারা।
তবে মাসুদের প্রতিবেশীরা জানান, বেশ শান্ত স্বভাবের ছিলেন তিনি। নিয়মিত নামাজ-রোজা আদায় করতেন।
এক বছর ধরে নিখোঁজ মাসুদের জঙ্গি সম্পৃক্ততার জের ধরে শনিবার দুপুরে তারা বাবা আব্দুল মালেক ও মা মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আশুলিয়া থেকে আটক করেছে পুলিশ।
পরে তাদের ডিবি পুলিশ হেফাজতে নেয়া হয়। মাসুদ সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দিয়েছেন বলে পুলিশ মনে করছে। তবে ক্যামেরার সামনে তারা কিছু বলতে রাজি হয়নি।