রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশি-বিদেশি জালনোটসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে ৯ জনই বিদেশি নাগরিক। বিদেশিদের অধিকাংশই ক্যামেরুনের নাগরিক।
সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-২-এর পরিচালক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, এই চক্রটি দেশি-বিদেশি জাল মুদ্রার ব্যবসা করতো— এছাড়া তারা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিকে ডলার বিক্রির ব্যবসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে।
চক্রের চার জনের কাছে পাসপোর্ট থাকলেও বাকিদের কাছে কোনো কাগাজপত্র পাওয়া যায়নি—উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন, এই চারজনের কাছে পাসপোর্ট থাকলেও তাদের ভিসার মেয়াদ নেই।
আটককৃতদের সঙ্গে বাংলাদেশের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: