রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যসহ ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্য পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ কথা জানানো হয়।
এ সময় তাদের কাছে থেকে অস্ত্র, গোলাবাদরুদ ও বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়।
এছাড়াও র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে জেএমবি পরিচালিত একই সাইটের অ্যাডমিন ও সংগঠনটির স্লিপার সেলের ৫ সদস্য রয়েছে।
খুদে বার্তায় ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: