রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর টেকনিক্যাল মোড় এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নব্য জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল।
শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা তথ্য নিশ্চিত করেন এই ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এই ৫ জনকে ধরতে পারলেও ঘটনাস্থল থেকে নান্নু, সজীব, ইমরান ও জিন্সিসহ চারজন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
বড় ধরণের নাশকতা চালাতে তাদের ঢাকায় আনা হয়েছে— উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই ৫ সদস্যও পরিবার থেকে নিখোঁজ ছিলো।
পলাতক বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মনিরুল ইসলাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: