অপরাধ

তামিম-জিয়া ঢাকাতেই, হামলায় জড়িত আরেকজন শনাক্ত

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

রাজধানী গুলশান ও কল্যাণপুরের ঘটনার মূলহোতা তামিম আহমেদ চৌধুরী ও চাকুরিচ্যুত মেজর জিয়া ঢাকাতেই রয়েছে বলে পুলিশের ধারণা— বলে জানিয়েছেন বাহিনীর কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডেএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার সময় ঘটনাস্থলের আশপাশে থেকে জঙ্গিদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছে এমন একজনকে সনাক্ত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান এবং সেও গুলশান হামলার একজন মূলহোতা। মারজান বাংলাদেশি নাগরিক ও ঢাকাতেই রয়েছে। এ ৩ জনকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

এর আগে সনাক্ত হওয়া তামিম ও মেজর জিয়া রাজধানী ঢাকাতেই অবস্থান করছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের এ প্রধান।

গুলশান হামলায় নিহত হলি আর্টিজানের রন্ধনকারী সাইফুল চকিদার জঙ্গি কি-না?— এমন প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহমিদ ও হাসনাতের বিষয়ে রিমান্ড শেষে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

এদিকে, সময়ের সঙ্গে সঙ্গে গুলশান ও কল্যাণপুরের ঘটনার জড়িতদের সম্পর্কে পুলিশ আরো নতুন তথ্য পেয়েছে। আর এ সব ঘটনায় মূলহোতা হিসেবে পুলিশের তদন্তে তামিম-জিয়ার পর এবার মারজান নামে আরেকজনের নাম এসেছে।

জঙ্গিরা পুলিশের সনাক্ত করা বসুন্ধরার বাসা থেকেই গুলশান হামলায় অংশ নেয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ