অপরাধ

কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় ২ জন খুন

গিয়াস-জামাল
গিয়াস-জামাল

বাড়ির পাশে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরিতে দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহতরা হলেন: ধনাইতরির আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৫) ও মৃত আলেক হোসেনের ছেলে জামাল উদ্দিন (৫২)।

স্থানী জহির উদ্দিন ও বশির উদ্দিনকে দের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ধনাইতরির আতর আলীর ছেলে ফরিদ উদ্দিন ও তার ভাই সৌদী প্রবাসী তোয়ায়েল আহমেদ তোতার সঙ্গে তাদের বাড়ির উপর দিয়ে স্থানীয় লোকজনের হাঁটাচলা নিয়ে জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিনসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ হয়।

জহির বলেন, এ নিয়ে একবার গ্রাম্য শালিস হয়। এক মাস আগে বিরোধের জের ধরে ফরিদ উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়। এ নিয়ে ফরিদ উদ্দিন মামলাও করেন। ফরিদ উদ্দিনকে পিটিয়ে আহত করার পর তার ভাই তোফায়েল আহমেদ তোতা সৌদী আরব থেকে দেশে আসেন।

বশির বলেন, শুক্রবার সাড়ে ৮টার দিকে ধনাইতরি এলাকার জামতলার ভাইভাই স্টোর নামে একটি দোকানে গিয়াস উদ্দিন ও জামাল উদ্দিনকে পেয়ে তোফায়েল ও তাদের লোকজন পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলে মারা যান গিয়াস উদ্দিন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান জামাল উদ্দিন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার জানান, দুইজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তাদেরকে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে হত্য করা হয়েছে।

হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাস্তার বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ