অপরাধ

হিলিতে গানপাউডার-হাতবোমাসহ আটক ১

আটক
আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এককেজি ২৮০ গ্রাম গান পাউডার ও ৮টি হাতবোমাসহ এক নারীকে আটক করেছে র্যা ব।

র্যা ব-১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্পের অধিনায়ক মেজর মাহমুদ আল রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হাকিমপুর উপজেলার হিলির মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালায় র্যা ব সদস্যরা। এ সময় সাইদুর নামে একজনের বাড়িতে তল্লাশী চালানো হয়। তার বাড়ি থেকে এক কেজি ২৮০ গ্রাম গান পাউডার, ৮টি হাতবোমা উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে সাইদুরের স্ত্রী লাভলীকে আটক করে র্যা ব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ওই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের নিকট সোপর্দ করা হবে।

এদিকে, নড়াইলের নড়াগাতিতে হত্যাসহ ৫ মামলার আসামি জাকির হোসেনকে একটি শাটার গান ও ৫ রাউন্ড গুলিসহ আটক করেছে র্যা ব

ভোরে কলাবাড়িয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করে র্যা ব। তার পিতার নাম শ্যাম তালুকদার।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুবুর রহমান জানান, জাকির হোসেনের বিরুদ্ধে নড়াগাতি থানায় একটি হত্যা, একটি অস্ত্র, ২টি ডাকাতি, খুলনার তেরখাদা থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ