অপরাধ

অবৈধভাবে প্রবেশের দায়ে পরশুরামে ৩ নাইজেরীয় নাগরিক আটক

 ৩ নাইজেরীয় নাগরিক আটক
৩ নাইজেরীয় নাগরিক আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ফেনীর পরশুরাম উপজেলায় তিন নাইজেরীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

তারা হলেন-ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২)। সীমান্তের মুহুরী নদীর কাউতলী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, রাত সাড়ে ১০টার দিকে মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এ তিন নাইজেরির নাগরিককে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।

ওসি কাশেম জানান, আটককৃত নাজেরিয়ান নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ব্যাপারে জিঙ্গাসাবাদ করছে পুলিশ। অবৈধ প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত ৩ আগস্ট পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এক নাইজেরীয় নাগরিককে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ