রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরায়ঁ জঙ্গি হামলার বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে—এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হাসনাত করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে জানান তিনি
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আর তাহমিদ হাসিব খান সম্পৃক্ত তার বিষয়ে নিশ্চিত হতে তাকে আবারো ৫৪ ধারায় রিমান্ড নিয়েছে পুলিশ বলে জানান তিনি।
এর আগে গতকাল এ ঘটনায় করা মামলায় হাসনাত রেজাউল করিমকে ৮ ও তাহমিদকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আর্টিজান রেস্তোরাঁয় হামলায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর গুলশান হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হকের আদালতে হাসনাত রেজাউল করিমের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ৮ দেন বিচারক।
এ হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার তাহমিদ হাসিব খানের দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর পরিদর্শক মোহাম্মদ হুমায়ন কবির।
এ সময় আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
ঢাকা মুখ্য মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এ শুনানি হয়।
সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাসনাত করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ ও তাহমিদকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
গত ৪ আগস্ট হাসনাত ও তাহমিদকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
আর্টিজানে হামলার পরের দিন কমান্ডো অভিআনের পর উদ্ধার ১৩ জনসহ ৩২ জনকে নেয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে তাদের অনেককে ছেড়ে দেয়া হলেও হাসনাত ও তাহমিদকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের কাছে রাখা হয়। পড়ে ছেড়ে দেয়া হয় তাদেরকেও।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশান আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ পাসপোর্টধারী হাসনাতকে কমান্ডো অভিযানের আগের এক ছবিতে ক্যাফের ছাদে ২ জন ব্যক্তির সঙ্গে দেখা যায়। স্বজনদের দাবি, মেয়ের জন্মদিন উদযাপনে সপরিবারে সেখানে গিয়েছিলেন হাসনাত।
তবে ফেইসবুকে ছবিতে গুলশানের ওই ক্যাফেতে জিম্মি দশার একটি ভিডিওচিত্র প্রকাশের পর হাসনাতের বিরুদ্ধে হামলায় সম্পৃক্ততার সন্দেহের কথা উঠে আসে।
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হাসনাতকে ২০১২ সালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা জানা যায়।
গুলশান হামলায় অংশ নিয়ে কমান্ডো অভিযানে নিহত নিবরাজ ইসলামও নর্থ-সাউথে পড়াশোনা করেছেন। আর ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
গুলশানের ঘটনার একদিন আগে দেশে ফিরে ইফতারের পর বন্ধুদের সঙ্গে তিনি ওই ক্যাফেতে যান।
উল্লেখ, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে একদল অস্ত্রধারী তরুণ হামলা চালালে জিম্মি সঙ্কট তৈরি হয়। পরদিন ভোরে কমান্ডো অভিযান চালানো হয়। ওই সময় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।
অভিযানে মৃত্যু হয় সন্দেহভাজন ৫ জঙ্গিসহ ছয় জনের। আইএস হামলার দায় স্বীকার করে ৫ হামলাকারীর ছবি প্রকাশ করলেও পুলিশ দেশিয় জঙ্গি দল জেএমবিকে দায়ী করে আসছে।