অপরাধ

প্রশ্নপত্র ফাঁসের প্রতারক চক্রের পাঁচ জন গ্রেপ্তার: বাতেন

 আবদুল বাতেন
আবদুল বাতেন

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ফল পাল্টে দেয়ার নামে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহবাগ এলাকা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন।

রোববার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ও অনলাইনে ভুয়া পেইজ খুলে এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

তিনি বলেন, এই প্রতারণার কাজে তারা "ম্যাজিক কল ও ম্যাজিক এসএমএস" নামে নিজেদের উদ্ভাবিত দুটি সফটওয়্যার ব্যবহার করে আসছিল— এ ধরণের প্রতারকদের বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ