অপরাধ

রাজধানীতে জেমএমবির ৪ নারী সদস্য আটক

আটক
আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেমএমবির ৪ নারী সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

আটককৃত ৪ জন হলো: ঐশী, আকলিমা, মৌ ও মেঘলা।

মঙ্গলবার দুপুরে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সিপিসি ১ এর অধিনায়ক মেজর সাইদ।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। বাকি ৩ জন মানারত ইউনিভার্সিটির শিক্ষার্থী। এদের মধ্যে ঐশী দলে উপদেষ্টার কাজ করেন। ইন্টারনেটের যাবতীয় তদারকি তিনি করেন আর আকলিমা অর্থ সংগঠক হিসেবে কাজ করে থাকেন।

আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ডকুমেন্টারি, অডিও ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্তকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ