অপরাধ

'জঙ্গি নেতা' সেলিমের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

সেলিম
সেলিম

আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সন্দেহভাজন শীর্ষ স্থানীয় নেতা সেলিমের ব্যাপারে আবারো তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, তথ্যদাতাকে দেয়া হবে পাঁচ লাখ টাকা পুরস্কার।

তিনি বলেন, লেখক অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী সেলিম এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু, নাজিম উদ্দিন সামাদ, জুলহাজ মান্নান হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্বে ছিলেন।

তিনি আরো বলেন, ইকবাল, মামুন ও হাদী-২ (প্রকৃত নাম নাও হতে পারে) নামেও পরিচিত।

গত ১৯ মে সেলিমসহ 'আনসারুল্লাহর' ছয় সদস্যকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে ডিএমপি।

তারা হল: অন্যতম সংগঠক শরীফ ও সদস্য সিফাত, রাজু, শিহাব ও সাজ্জাদ। সেলিম ও শরিফের তথ্যদাতার জন্য পাঁচ লাখ টাকা করে ও বাকিদের তথ্যের জন্য দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়।

গত ১৫ জুন রাতে রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ওই ছয় জনের মধ্যে সুমন পাটোয়ারী ওরফে সাকিব ওরফে শিহাব ওরফে সাইফুল (২০) নামের একজনকে গ্রেপ্তার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সেলিম বিরুদ্ধে প্রকাশক দীপন, ওয়াশিকুর বাবু, নীলাদ্রি নীলয় এবং মিরপুরের স্কুলশিক্ষক হত্যার ঘটনায় সরাসরি উপস্থিতি ও নেতৃত্ব দেয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সেলিমের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং তিনি চশমা পরেন। তথ্যদাতার জন্য পুরস্কার পাঁচ লাখ টাকা।

সেলিম ও বাকি চার জনের বিষয়ে তথ্য দেয়ার জন্য ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ডিএমপির ফেইসবুক পেজ ও মোবাইল অ্যাপস 'হ্যালো সিটিতে' তথ্য দেয়া যাবে।

তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে ডিএমপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ