চট্টগ্রামে ঘুষের টাকা লেনদেনের সময় বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার দুপুরে চট্টগ্রামের নন্দনকানন কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অবসরপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভুঁইয়ার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা নেয়ার সময় চট্টগ্রামে বিটিসিএলের প্রধান সহকারি গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় গিয়াস উদ্দিনের কক্ষে তল্লাশি চালিয়ে তার ও তার স্ত্রীর নামে করা ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাসের অফিসকক্ষে তল্লাশি চালিয়ে আরো ১ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে গিয়াস উদ্দিন ও হুমায়ুন কবিরের নামে ২০ লাখ টাকায় কেনা দুটি জমির দলিলও উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: