অপরাধ

জঙ্গি মুসা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে

জঙ্গি মুসা
জঙ্গি মুসা

পশ্চিমবঙ্গ কলকাতার সল্টলেকে মঙ্গলবার দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর অফিসে বর্ধমান থেকে গ্রেপ্তারকৃত ভারতীয় সন্দেহভাজন জঙ্গি মুসাকে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ থেকে যাওয়া গোয়েন্দারা।

জিজ্ঞাসাবাদে বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে।

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জে জঙ্গি হামলা তদন্তের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার আইএসের সন্দেহভাজন জঙ্গি মোহাম্মদ মসিউদ্দিন মুসাকে মঙ্গলবার কলকাতায় জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের তিন গোয়েন্দা কর্মকর্তা।

এ সময় বাংলাদেশে জঙ্গিবাদ বিষয়ে মুসা তাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেই ভারতের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

পুলিশের ভাষ্য, বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে 'নব্য জেএমবি জড়িত। মুসার কাছ থেকে এই 'নব্য জেএমবি' সম্পর্কে খোঁজ নেন বাংলাদেশের গোয়েন্দারা। এ সময় তার কাছ থেকে সংগঠনটির নেতা আবু সুলেমান ওরফে মোহাম্মদ সুলেমান সম্পর্কেও তথ্য মিলেছে।

ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা- এনআইএ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম আরো জানিয়েছে, মুসা বলেছে, বয়সে তরুণ এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ জেএমবি সদস্যদের একাংশ সিরিয়ায় থাকা আইএসের সদস্যদের পরামর্শে বাংলাদেশে জঙ্গি হামলা চালাচ্ছে। এই পরামর্শদাতাদের মধ্যে সুলেমান অন্যতম।

বর্ধমানের খাগড়াগড় হামলার পর পশ্চিমবঙ্গ তথা ভারতে জেএমবির নেটওয়ার্কের বিষয়টি সামনে চলে আসে। ধরা পড়ে সংগঠনের কয়েকজন সদস্য। জেএমবির ওই সদস্যরা মূলত আল-কায়দার অনুসারী ছিল। কিন্তু খাগড়াগড়ের ঘটনার কিছুদিন পরই জেএমবির ওই তরুণ সদস্যরা বিভিন্ন ছোট দলে ভাগ হয়ে আইএসের পথ ধরে।

মুসাকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার কলকাতা পৌঁছান বাংলাদেশের ওই গোয়েন্দারা। কলকাতারা সল্টলেকের এনআইএ'র অফিসে ওই দিনই বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মুসাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এসময় এনআইএ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ