অপরাধ

বাড্ডায় নিজামীর স্ত্রী পরিচালিত স্কুলে অভিযান, আটক ১৮

গেণ্ডারিয়ায় হিজবুত তাহরিরের ২ সদস্য আটক

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান

রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে শুক্রবার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে জামাতের আমিরসহ ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বাড্ডার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টর ৮ নম্বর সড়কে ২৫ নম্বর হোল্ডিংয়ে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামাত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর থেকে অভিযান চালিয়ে বাড্ডা থানা জামাতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহসহ ১৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে জামাত-শিবিরের নেতাকর্মী, স্কুল ভবনটির মালিক, শিক্ষক ও ভাড়াটেরা রয়েছেন— বলে জানান বাড্ডার থানার এ ওসি।

এমএ জলিল আরো বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলটি পরিচালনা করেন। এছাড়াও জামাতে ইসলামীর মহিলা বিভাগেরও সেক্রেটারিও তিনি।

মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহারকেও আটক করা হয়েছে কি-না?— সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, শামছুন্নাহার নিজামী স্কুলের অধ্যক্ষ তবে ঘটনাস্থলে তিনি ছিলেন না।

প্রাথমিকভাবে ২২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটকের কথা বললেও পরে ১৮ জনকে আটকের কথা জানায় পুলিশ।

জানা গেছে, মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর হোল্ডিংয়ে ৬তলা বাড়ির তৃতীয় তলায় মালিক বেলাল হোসেন ও ষষ্ঠ তলায় বাড্ডা থানা জামাতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহ বসবাস করেন। এছাড়া বাকি ফ্লোরগুলো স্কুল ও কলেজের কাজে ব্যবহৃত হয়।

এদিকে, রাজধানীর গেণ্ডারিয়ায় লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃত হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিদ ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ