অপরাধ

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

যশোরে ‘বন্দুকযুদ্ধে’
যশোরে ‘বন্দুকযুদ্ধে’

কথিত বন্দুকযুদ্ধে যশোরে অজ্ঞাত ২ যুবক নিহত হয়েছেন—শনিবার গভীর রাতে পুলিশ দুই স্থান থেকে ওই ২ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দু’জনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। রাত সোয়া ২টা ও পৌনে ৩টার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, তারা গভীর রাতে শহরের পৌর পার্ক এবং শহরতলীর পুলেরহাট গেঞ্জির মিল এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে যায়।

এ সময় তারা পৌর পার্কের বাস্কেট বল গ্রাউন্ডের পাশে একজনের ও শহরতলীর পুলেরহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত গেঞ্জির মিলের পাশ থেকে আরেক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়-এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের পরিচয় জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ