অপরাধ

মধুপুরে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধ নিহত ২

বন্ধুকযুদ্ধ
বন্ধুকযুদ্ধ

টাঙ্গাইলের মধুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে রোববার জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সন্দেহভাজন ২ সদস্য নিহত হয়েছেন।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, ২১ আগস্ট উপলক্ষে দেশে জঙ্গি হামলা ও মধুপুর বনাঞ্চলের খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জায় হামলা হতে পারে এমন গোপন তথ্যের ভিক্তিতে শনিবার রাত থেকে ওই এলাকায় মধুপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয় উপজেলার টেলকি এলাকায় অবস্থিত একটি গির্জার সামনে।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেলে করে আসা ২ যুবককে সন্দেহ হলে তাদের সংকেত দিয়ে থামতে বলে চেকপোস্টে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের সদস্যগণ।

এ সময় মোটরসাইকেলে থাকা যুবকরা গোয়েন্দা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল, গুলি ও চাপাতি দিয়ে হামলা চালায়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ২ যুবক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহতরা জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্য।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি, একটি খালি গুলির খোসা, দু’টি চাপাতি, বোমা তৈরির নির্দেশিকা ও বেশ কিছু কম্পোজ করা জিহাদি লিফলেট, নগদ প্রায় ১২শ’ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করেছে। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ