অপরাধ

মুসার ফেইসবুকে মিলল গুলশানে জঙ্গি হামলার ছবি

মুহাম্মদ মসিউদ্দিন ওরফে মুসা
মুহাম্মদ মসিউদ্দিন ওরফে মুসা

আসল নাম মুহাম্মদ মসিউদ্দিন ওরফে মুসা৷ তারই খোলা ২১টি ফেইসবুক অ্যাকাউন্টতে একটাও আসল নাম না হলেও তারই ফেইসবুকে পেজে মিলেছে রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ছবি।

আইএস জঙ্গি সন্দেহে ধৃত এ মুসার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘাঁটতে গিয়ে তাজ্জব হয়ে গেছেন জাতীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তরাও। সম্প্রতি কলকাতায় মুসাকে জেরা করেছেন র্যা বের তিন কর্মকর্তা।

জানা গেছে, তারাও মুসার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করেছেন বেশকিছু তথ্য যা ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় তদন্তে সাহায্য করবে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে 'এই সময়' জানায়, ২০১৪ সাল নাগাদ আবু মুসা আল বাঙালি নামে মসিউদ্দিন নিজের প্রথম ফেইসবুক অ্যাকাউন্টটি খোলে৷ সেই অ্যাকাউন্ট দিয়ে সে প্রায় ৬৭ জনের সঙ্গে যোগাযোগ করে ৷

প্রথমদিকে নিয়মিত এই অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হলেও পরে হায়দরাবাদ থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ার পর ওই অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়।

তদন্তকারীরা জানতে পেরেছেন, আইএসের ভারতের প্রধান সফি আরমার নিজেও একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তার সঙ্গেও এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই যোগাযোগ রাখত মুসা।

তারা দু'জনেই ফেইসবুক এবং টুইটারের মাধ্যমে প্রথমে যোগাযোগ শুরু করে পরে নানা জরুরি তথ্য আদান-প্রদান হতো মেসেঞ্জারের মাধ্যমে। এতেও গোয়েন্দাদের নজরদারি বাড়লে মুসারা সাহায্য নেয় আইএসের টেকনিক্যাল টিমের যার নাম ছিল 'লাইব্রেরি অব জিল' সেখান থেকেই তাদের আইএসের নিজস্ব অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়।

সেগুলোর মধ্যে আছে 'আইএম প্লাস', 'হাইক কাকাও', 'নিমবাজ', 'ব্যাং', 'কিক'-সহ প্রায় ১০/১২টি অ্যাপ।

যেহেতু এগুলো আইএসের নিজস্ব টেকনিক্যাল টিম তৈরি করেছিল তাই তারা চাইলে 'চ্যাট হিস্টরি' মুছেও দিতে পারত তবে মুসার যে ফেইসবুক অ্যাকাউন্টটি রয়েছে, সেখানে তার বন্ধুর তালিকায় থাকা বেশ কয়েকজনের দিকে আপাতত নজর রাখছেন গোয়েন্দারা।

সেখানে দেখা যাচ্ছে, গত জুনেও আইএসের বিভিন্ন নৃশংস কার্যকলাপের ভিডিও বাংলায় সাবটাইটেল সহকারে নিজেদের ওয়ালে পোস্ট করেছে মুসার ফেইসবুক বন্ধুরা।

এমনকি তাদের ওয়ালে লেখা হয়েছে মুক্তি পেতে হলে সিরিয়া যাওয়ার কথাও।

পুলিশকর্তাদের বক্তব্য, আসলে এভাবেই রিক্রুটমেন্টের কাজ চালিয়ে যাচ্ছিল মুসার নেতৃত্বে একটি দল।

মুসার ওই ফেইসবুক অ্যাকাউন্টে দু'টি সাইট শেয়ার করা হয়েছিল তার একটি 'আমরা আনসার' এবং অন্যটি 'আত তামকিন'।

যদিও বাংলাদেশের পুলিশ কিছুদিন আগেই এই 'আত তামকিনের' ওপর নজরদারি করে সেই সাইটটির প্রচার এবং কার্যকলাপ বন্ধ করে দিয়েছে।

শনিবার এক গোয়েন্দাকর্তা বলেন, 'সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে, মুসার ফেইসবুক বন্ধুদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের অধিকাংশই কলেজের ছাত্র।'

তাদের প্রোফাইলে বেশ কিছু ছবি রয়েছে তাদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলির কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। কারণ এইসব ছবিতে অধিকাংশ ক্ষেত্রেই আইএসের পোশাক পরে তা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে।

গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

গোয়েন্দাকর্তাদের বক্তব্য, এই ঘটনায় জড়িত জেএমবির একটি অংশ হাত মিলিয়েছে আইএসের সঙ্গে ফলে এই মামলার ক্ষেত্রে এই দুই সংগঠনের যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পুরো তদন্তে।

তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে তারা যাতে আমাদের দেশে বেশি জাল ছড়াতে না পারে, সেই চেষ্টা চালাচ্ছি আমরা।'

প্রসঙ্গত: পশ্চিমবঙ্গ কলকাতার সল্টলেকে মঙ্গলবার দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর অফিসে বর্ধমান থেকে গ্রেপ্তারকৃত ভারতীয় সন্দেহভাজন জঙ্গি মুসাকে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশি গোয়েন্দারা।

জিজ্ঞাসাবাদে বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে।

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জে জঙ্গি হামলা তদন্তের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার আইএসের সন্দেহভাজন জঙ্গি মুহাম্মদ মসিউদ্দিন মুসাকে মঙ্গলবার কলকাতায় জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের তিন গোয়েন্দা কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ