অপরাধ

অভিজিৎ হত্যা: ৬ খুনির ভিডিও প্রকাশ

অভিজিৎ
অভিজিৎ

বিজ্ঞান লেখক ও ব্লগার ড. অভিজিত রায় হত্যাকাণ্ডের প্রায় দেড় বছর পর সন্দেহভাজন ৬ খুনিদের ৭টি ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

ভিডিওতে অভিজিতের অনুসরণকারী সন্দেহভাজন খুনিদের শনাক্ত করে তাদের ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের উপকমিশনার বলেন, মোট সাতটি ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে সন্দেহভাজন খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখনো এদের নাম পরিচয় জানা যায় নি।

তিনি বলেন, অভিজিৎ রায় মেলায় ঢোকার আগে থেকেই সংঘবদ্ধ খুনিচক্র বইমেলার গেটে অবস্থান করছিল। কমপক্ষে ৬ তরুণকে দেখা গেছে। যাদের সবাই অভিজিৎকে অনুসরণ করেছে। মেলায় ঢোকার পর থেকেই খুনিরা তাকে অনুসরণ করতে শুরু করে। মেলা থেকে বেরিয়ে আসার পর অভিজিতকে তারা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডে অংশ নেয় দুইজন। পুলিশের ধারণা, ভিডিও ফুটেজে যার কাধেঁ ব্যাগ ছিল; সে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। ছয়জনের মধ্যে শরীফ নামের একজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে বলেও জানান মাসুদুর রহমান।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীত পাশে খুন হন অভিজিৎ রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ আহত হন। অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অজয় রায়ের ছেলে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ