অপরাধ

গুলশান হামলা-রাবি শিক্ষক হত্যার মূল পরিকল্পনাকারী তামিম

তামিম চৌধুরী
তামিম চৌধুরী

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক রেজাউল করিমকে হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী।

সম্প্রতি বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে আইএসের এক সদস্য ভারতীয় নাগরিক মোহাম্মাদ মশিউদ্দির ওরফে মুসাকে কোলকাতায় জিজ্ঞাসাবাদ করেন ভারতীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ শেষে এমন তথ্যই পেয়েছেন তারা।

জিজ্ঞাসাবাদে মুসা আরো জানিয়েছে, এই তামিম চৌধুরীই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবি'র নেতা মুহাম্মাদ সোলায়মান, সে আবু ইব্রাহিম আল-হানিফ নামেও পরিচিত। তামিম এখন ভারতে অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মূল হোতা তামিম চৌধুরী ভারতে পশ্চিমবঙ্গের কোলকাতায় বসে হামলার পরিকল্পনা করেছিল। জঙ্গি গোষ্ঠি আইএসের সদস্য ভারতীয় নাগরিক মোহাম্মাদ মশিউদ্দিন ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই মিলেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, জিজ্ঞাসাবাদে মুসা তাদের আরো জানিয়েছে, গুলশান হামলা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমকে হত্যাকাণ্ডের সঙ্গে তামিম চৌধুরী ওরফে সোলায়মান জড়িত। গত ২৩ এপ্রিল রেজাউল করিমকে হত্যার দু'দিন পর কোলকাতা সফরে যায় সে। এরপর পশ্চিমবঙ্গের মালদা স্টেশনে দেখা করে মুসার সঙ্গে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ