অপরাধ

যশোরে জঙ্গি সংগঠন হিজবুত তাহরির থেকে ফিরল তুষার

হিজবুত তাহরির
হিজবুত তাহরির

যশোরে জঙ্গিসংগঠন হিজবুত তাহরির ফকরুল আলম তুষার নামের আরো এক সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণকারী যুবক তুষার সাংবাদিকদের বলেন, জঙ্গিরা জিহাদে উদ্বুব্ধু করার পাশাপাশি নিয়মিত অস্ত্র প্রশিক্ষণ দিত তাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় মোট চার জঙ্গি আত্মসমপর্ণ করেছে।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এ বছর পাস করেছেন ফকরুল আলম তুষার।

সদর থানার আরবপুর এলাকার বাসিন্দা তুষারের বাবার কাঠের ব্যবসা রয়েছে। তার মামাতো ভাই রায়হানের মাধ্যমে তিনি জঙ্গি সংগঠন হিজবুত তাহরিতে যোগ দেন। কিন্তু বুঝতে পারেন সংগঠনটি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত—তাই সরকারের আহ্বানে সাড়া দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আত্মসমপর্ণ করেন তিনি।

তুষারের আত্মসপর্ণের সিদ্ধান্ত নেয়ায় তার আত্মীয়-স্বজনরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন—জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করায় প্রশাসনও তাদের সহযোগিতা করছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান।

আত্মসমপর্ণ অনুষ্ঠানে পূর্ব ঘোষণা অনুযায়ী আত্মসমর্পণকারী জঙ্গিদের আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেন ডিআইজি।

এর আগে ১১ আগস্ট ৩ জঙ্গি নেতা যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ