অপরাধ

সংস্কৃতিমন্ত্রীর গাড়িবহরে হামলার আসামি হেলাল গ্রেপ্তার

আবু হেলাল
আবু হেলাল

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি জামাত নেতা আবু হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে নীলফারামী শহরের আনন্দ বাবুর পুল নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার।

গ্রেপ্তার আবু হেলাল জেলা জামাতে সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং চাঁদেরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ— বলেও জানান বাবুল আকতার।

তিনি বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ ট্রাজেডির অন্যতম আসামি ছিলেন হেলাল। ওই দিন তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জামাতে আক্রমণের শিকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শহরের নিজ বাড়ি ফেরার পথে তার গাড়ি বহরে রামগঞ্জ বাজারে হামলা চালায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে আওয়ামী লীগের ৪ নেতার মৃত্যু হয় তবে ভাগ্যেক্রমে বেঁচে যান আসাদুজ্জামান নূর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ