নড়াইল, জামালপুর ও নীলফামারীসহ দেশের বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালিয়ে চার জামাত নেতাকর্মীসহ ৭৭ জনকে আটক করেছে পুলিশ।
পুরিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত নড়াইলের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। এসময় জামাতের তিন কর্মীসহ ১৯ জনকে আটক করা হয়।
নীলফামারীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা মামলার আসামি ও জেলা জামাতের সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল আবু হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুরে পুলিশের অভিযানে ৫৭ জনকে আটক করা হয়েছে। অপরাধ নির্মূল করতে জেলায় এ অভিযান আগামী ২৫ আগস্ট পর্যন্ত চলবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: