রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় অংশ নেয়া পাঁচ জঙ্গিসহ ৬ জনের ডিএনএ পরীক্ষা শেষে পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলৈন, নিহত পাঁচ জঙ্গিসহ ছয় জনের ডিএনএ বাবা মায়ের ডিএনএর সঙ্গে মিলে গেছে।
গত ১ জুলাই শুক্রবার রাতে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তাদের ছোড়া গুলি ও বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
এছাড়া ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তারা। পরে শনিবার সকালে সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে পাঁচ জঙ্গিসহ ৬ জন নিহত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: