মুক্তিযুদ্ধের সময় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাভোগের সময় মারা যাওয়া যুদ্ধাপরাধী, জামাতের সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আজমীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে পরিবার।
সোমবার রাতে রজধানীর মগবাজার কাজী অফিস গলির বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আযমীর ভাই সালমান আল আযমী।
তবে আযমীকে গ্রেপ্তারের বিষয়ে রমনা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: