অপরাধ

জাতীয় শোক দিবস নিয়ে কটূক্তি, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

জাতীয় শোক দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করায় বুধবার নড়াইলে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে দায়ের করা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোরে যশোর থেকে নাজমুল এবং তার বাবা আলী আহম্মেদ মোল্যাকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের বাড়ি সদর উপজেলার তুলারামপুর গ্রামে। গত সোমবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান।

মামলায় অভিযোগ বলা হয়েছে, আসামি নাজমুল ইসলাম সব সময় দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার কার্যক্রম ও কথবার্তা বলে থাকে।

গত ১৪ আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মো. নাজমুল নড়াইল নামক আইডিতে একটি কুকুরের শরীর থেকে রক্তধারা প্রবাহিত হওয়ার ছবি পোস্ট করে স্ট্যাটাসে উল্লেখ করে ‘আগামীকাল জাতীয় শকুন দিবস’।

এরুপ বক্তব্য দেশ ও জতির বিরুদ্ধে অসৎ উস্কানিমূলক এবং আইন শৃঙ্খলা পরিপসস্থির চরম অবনতি ঘটার সম্ভবনা রয়েছে।

জাতির পিতার মৃত্যুর দিনকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত জাতীয় শোক দিবসকে জাতীয় শকুন দিবস বলায় চরমভাবে বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

অভিযোগে আরো বলা হয়েছে, তাদের চাল-চলন বর্তমান নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত মর্মে এলাকায় জনশ্রুতি রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানায় মামলা নং-৩১ তারিখ ২২ আগস্ট-২০১৬।

এদিকে, গত সোমবার রাষ্ট্র, এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার বিধান রেখে আইন পাস করেছে মন্ত্রিসভা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ