ভারতের আসামের করিমগঞ্জ থেকে ৪ সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে আটক করেছে সেখানকার পুলিশ। এমন তথ্য দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলবার করিমগঞ্জের নিলাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
করিমগঞ্জের পুলিশ সুপার পিআর কার জানিয়েছেন, আটক হওয়া সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের গতিবিধি সম্পর্কে আরো বেশি তথ্য পাওয়া যাবে।
এছাড়া ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করতে গোয়াহাটি থেকে একটি বিশেষ দল আসাম যাওয়ার কথা রয়েছে বলেও জানান করিমগঞ্জের পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: