অপরাধ

না’গঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান

তামিমসহ ৩ জঙ্গি নিহত

তামিম নিহত
তামিম নিহত

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন ‘দেওয়ান বাড়ি’ নামে একটি ভবনের জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তামিম আহমেদ চৌধুরী নিহত হয়েছেন। এ সময় তার অপর ২ সহযোগীও নিহত হন।

পুলিশ ধারণা, নিহত ২ জনের নাম ইকবাল ও মানিক। তারা কল্যাণপুরের জাহাজবাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকে পলাতক ছিলেন।

শনিবার পুলিশের কাউন্টার টেরোরিজম অভিযান ‘অপারেশন হিটস্ট্রং-২৭’ শেষে ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক।

তিনি বলেন, রাজধানীর গুলশান ও শোলাকিয়াসহ সব জঙ্গি হামলায় তামিমের সংশ্লষ্টিতা পাওয়া গেছে। এ অভিযানে নব্য ৩ জঙ্গি নিহত হয়েছেন তার মধ্যে একজনের চেহারার সঙ্গে তামিমের চেহারার হুবহু মিলে গেছে—এ থেকে ধারনা করা হচ্ছে সেই তামিম।

গুলি চালানোর আগে তাদেরকে আত্মপক্ষ সমর্থণের কোনো সুযোগ দেয়া হয়েছিল কি-না?— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে এবং তাদের আত্মপক্ষ সমর্থণের কথাও জানানো হয়। পরবর্তীতে তারা পুলিশের ওপর গ্রেনেড ছোড়ে, গুলি চালায়।

ঘটনাস্থল থেকে একে ২২, পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে— উল্লেখ করে শহিদুল হক বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার সমন্বয়কারী ছিলেন এবং সেই সব হামলার পরিকল্পনাকারী।

এর আগে পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে দুপক্ষের গোলাগুলিতে নিহত জঙ্গি রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁর হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীর চেহারার সঙ্গে মিল রয়েছে। এ অভিযানে ৩ জঙ্গি নিহত হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাঈনুল হক বলেন, সকালে ঢাকা থেকে গিয়ে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পাইকপাড়ার একটি বাড়ি ঘিরে এ অভিযান শুরু হয়। বর্তমানে অভিযান গোলাগুলি শেষ হলেও সেখানে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নিয়ে আছেন।

তিনি আরো বলেন, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যরকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে এ আস্তানার খোঁজ পাওয়ার পর সেখানে অভিযান চলানো হয়।

এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বলেন, ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পাইকপাড়ার বড় কবরস্থান সংলগ্ন ৩ তলা একটি ভবন ঘিরে সকালে অভিযান শুরু করে। খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেয়।

তিনি আরো বলেন, অভিযানের এক পর্যায়ে সকাল ৯টা ৩৫ মিনিটে দুই পক্ষের মধ্যে গুলি শুরু হয়— নিরাপত্তার স্বার্থে অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত কাউকে ভবনটির কাছে যেতে দেয়া হয়নি।

এদিকে, রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই এ ধারাবাহিক অভিযানে ঢাকার কল্যাোণপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।

জানা গেছে, প্রায় ৩ বছর আগে কানাডা থেকে দেশে আসে তামিম আহমেদ চৌধুরী। এরপর গত দুই বছরে জেএমবির বেশ কয়েকটি হত্যা ও হামলার ঘটনায় তার নাম চলে আসে। রাজধানীর গুলশান হামলার আগে তার ব্যাপারে বেশি কিছু জানতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুলশান ও শোলাকিয়ার ঘটনার তদন্তে নেমে তার ব্যাপারে একের পর এক তথ্য পাওয়া শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিখোঁজ ১০ তরুণের তালিকাতেও তার নাম দেখা যায়।

এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নতুন করে সংগঠিত জেএমবির অন্যতম নেতা তামিম আর তার নেতৃত্বেই ভয়ঙ্কর হয়ে ওঠেছে জঙ্গিরা। আবার আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে আইএসের বাংলাদেশ শাখার সমন্বয়ক হিসেবেও দাবি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ