অপরাধ

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ১

 বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামির নিহত হয়েছেন।

র্যা বের কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, শনিবার গভীর রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় গোলাগুলির ঘটনায় মুকুল মুন্সী (৪৫) নিহত হন।

র্যা ব কর্মকর্তা মোসাদ্দেক বলেন, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায় র্যা ব। র্যা বের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের দিকে গুলি ছোঁড়ে। র্যা বও পাল্টা গুলি করলে গোলাগোলির মধ্যে মুকুল মুন্সী নিহত হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

র্যা ব কর্মকর্তা মোসাদ্দেক জানান, মুকুলের বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে আধা ডজন মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি ও গাছ কাটার করাত ও দড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ