অপরাধ

নতুন করে মাথা চাড়া দিচ্ছে জেএমবি, গ্রেপ্তার ২০

জেএমবি
জেএমবি

নীলফামারীতে আবারো নতুন করে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি। সম্প্রতি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি'র ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা সৈয়দপুরে বিকাশকর্মী ও জলঢাকায় মাধব মাস্টার হত্যার সঙ্গে জড়িত। এছাড়া, তারা সৈয়দপুরে তাজিয়া মিছিল, শিয়া মসজিদ ও পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, গ্রেপ্তারকৃতরা বিকাশকর্মী হাবিবুর রহমান ও জল ঢাকার গোলমুন্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যাসহ আরো জঙ্গি কর্মকাণ্ডের ব্যাপারে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

এদিকে, জঙ্গিবাদ নির্মূলে সবাইকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা আহসান রহীম মঞ্জিল।

সবশেষ ২০০৮ সালে নীলফামারীতে জেএমবির ১৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও একজনকে মামলা থেকে অব্যাহতি ও ৫ জনকে খালাস দেয় আদালত। এরপর দীর্ঘ সময় অনেকটাই নিষ্ক্রিয় ছিল জেএমবির জঙ্গিরা। তবে গত দুই মাসে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ সক্রিয় সদস্য গ্রেপ্তার হওয়ায় আবার আলোচনায় এসেছে জেএমবির তৎপরতার বিষয়টি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ