নড়াইলে রোববার মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সন্ধ্যায় শহরের ভওয়াখালী এলাকার নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ১৬ বোতল ফেন্সিডিল ও ১৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: