রাজধানীর পল্টন, কোতোয়ালী থানা ও লালবাগ এলাকা থেকে ৫২ লাখ টাকার জালনোটসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এদিকে রাজধানী থেকে অজ্ঞান পার্টির ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর এসব এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৫২ লাখ টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বেশ কিছু ভারতীয় জাল রুপিও জব্দ করে পুলিশ।
জালনোট তৈরি চক্রের গ্রেপ্তারকৃত সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসন্ন ঈদ উল আযহায় এ সমস্ত জাল নোট কোরবানীর পশুর হাটকে সামনে রেখেই বাজারে ছাড়ার উদ্দেশ্য ছিল তাদের।
এদিকে, রাজধানী থেকে অজ্ঞান পার্টির ২১ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।