অপরাধ

মিলেছে জঙ্গি মুরাদের আসল পরিচয়

মিলেছে জঙ্গি মুরাদের আসল পরিচয়
মিলেছে জঙ্গি মুরাদের আসল পরিচয়
রাজধানীর মিরপুরে নিহত জঙ্গি মুরাদ ওরফে মেজর মুরাদের আসল পরিচয় পেয়েছে পুলিশ। তার আসল নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। গতবছর সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন— ছদ্মনামের আড়ালে নব্য জেএমবির প্রশিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। এছাড়া নতুন ধারার জেএমবির সদস্যদের বাসাভাড়া করে দিতেন এই জাহিদুল। পুলিশের সন্ধান পাওয়া নারায়ণগঞ্জ ও কল্যাণপুরের জঙ্গি আস্তানা দুটি ছদ্মনামে ভাড়া নিয়েছিলেন এ জাহিদুল। অবশেষে পরিচয় মিললো শুক্রবার রাতে রাজধানির মিরপুরের রূপনগরের আবাসিক এলাকায় ৩৩ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি মুরাদের। পুলিশ প্রথমে তার নাম মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গির ওরফে ওমর বলে জানিয়েছিল। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার থেকে মিলিয়ে এখন তার আসল পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। তার আসল নাম জাহিদুল ইসলাম । বাড়ি কুমিল্লা সদরের পাঁচথুবি চাঁদপুর মৌজায়। বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। মায়ের নাম জেবুন্নাহার ইসলাম। জাতীয় পরিচয় পত্রের তথ্য ভাণ্ডারে তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা উত্তর সিটি কপোরেশনের আওতাভুক্ত পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ডে মীরপুর ক্যান্টমেন্টের অফিসার্স কোয়ার্টারের একটি বাসার নম্বর উল্লেখ আছে। পুলিশ জানিয়েছে, ছদ্মনাম জাহাঙ্গীরের পরিচয়ে তিনি জেএমবি সদস্যদের জন্য বাসা ভাড়া করে দিতেন। মিরপুরের রুপনগর এলাকার ৩৩ নম্বর বাসাটিও তিনি জাহাঙ্গীর নামেই ভাড়া নেন। এছাড়া নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যে জঙ্গি আস্তানায় গুলশান হামলার মূলহোতা তামিম চৌধুরী নিহত হন ওই বাসাটি ছাড়াও কল্যাণপুরের জঙ্গি আস্তানাটিও ভাড়া নিয়েছিলেন এই জাহিদুল। রাজধানীর গুলশান হামলার ঘটনায় জঙ্গিরা অবস্থান করেছিল বসুন্ধরা আবাসিক এলাকার এমন একটি বাসাও শনাক্ত করেছে পুলিশ। ওই বাসাটিও তার ভাড়া নেয়া বলে ধারণা পুলিশের। জাহিদুলের দুই মেয়েকে ওই বাসার নিরাপত্তারক্ষীরা দেখেছিলেন। নিহত জাহিদুলের স্ত্রী ও দুই মেয়ে রাজধানীর একটি এলাকায় অবস্থান করছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। সেখানে নজরদারির মাধ্যমে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ