সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সন্দেহভাজন ৪ নারী সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান।
তিনি জানিয়েছেন, রোববার রাতে ওই চার নারীকে আটক করে ডিবি। তাঁরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য। আটকৃততের নাম-পরিচয়ও এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মধ্যমে জানানো হবে বলেও জানান ওসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: