জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মগবাজার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে দুদকের উপপরিচালক আকতার হামিদ ভূঁঞার নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে ৪৮ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।
ড. মোহাম্মদ আমিন ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: