রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোর ৬টার দিকে পল্টন এলাকায় সন্দেহভাজন সাদা রঙের একটি টয়োটা গাড়িকে ধাওয়া করে পুলিশ। এ সময় পুলিশ থামার সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এরপর কলাবাগান ও নিউ মার্কেট এলাকা ঘুরে ধানমন্ডির ৩ নম্বর রোডে পৌঁছানোর পর পুলিশ ওই গাড়ির পথ আটকে দেয়।
এ সময় ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে। একজন গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ।
ওই গাড়ি থেকে ৪টি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ এবং ছুরি-চাপাতির মত ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে জানান ওসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: