অপরাধ

বান্দরবানে ২ জনকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা
পিটিয়ে হত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে ২ জনকে পিটিয়ে হত্যার বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জেলার রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের আঙ্গাপাড়ায় গত মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দার থোয়াইচিং মং মারমা দরজার বাটাম দিয়ে পিটিয়ে ২ পাহাড়িকে হত্যা করেছে।

তারা হলেন-লামা রুপসী পাড়ার বাসিন্দা উক্যহ্লা (৩৫) এবং আপ্রু মং (২৫)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে তবে ঘটনার পর থেকে ঘাতক থোয়াইচিং মং মারমা পলাতক রয়েছে।

থোয়াইচিং মং মারমা আঙ্গাপাড়া সন্ত্রাস প্রতিরোধ কমিটির স্থানীয় সভাপতি বলে জানা গেছে।

আলিখ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গা বলছেন, নিহত দুজনেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দাররা জানান, কয়েকদিন আগে লিরাগাও ক্যাম্পে সন্ত্রাস প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় হত্যাকারী থোয়াইচিং মং বক্তব্যে নিহত দুজন’সহ আরো কয়েকজনের বিরুদ্ধে অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেন। এ ঘটনায় নিহতরা থোয়াইচিং মং এর বাড়িতে গেলে দরজার কাঠ দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমর আলী জানান, আঙ্গাপাড়ায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় থোয়াইচিংমং মারমাকে আসামি করে নিহত উক্যহ্লার স্ত্রী মেনুচিং মারমা রোয়াংছড়ি থানায় একটি হত্যাভ মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ