আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোববারর এক ‘ডাকাত’ নিহত হয়েছেন।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত নিহত হয়।
এ সময় অন্যরা পালিয়ে যায় বলে জানান তিনি।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি রাম দা, দুই রাউন্ড গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: