অপরাধ

সিরাজগঞ্জে জেএমবির আমিরসহ আটক ৪

 আটক
আটক

নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরাজগঞ্জ জেলা শাখার আমির (শায়েখ) ও তার দুই ছেলেসহ চার সন্দেহভাজন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ভোর ৫টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার এরানদহ গ্রামের জামায়াতুল ক্যাডেট মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ১০টি ককটেল, গান-পাউডার এবং বোমা তৈরির সারঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো: এরানদহ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জেএমবির সিরাজগঞ্জ জেলা শাখার আমির মো. জয়নাল আবেদীন (৫৫), তার ছেলে বোরহান উদ্দিন (২৮) ও ইমরান আলী (২৬) এবং কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও জেএমবির জেলা শাখার কোষাধক্ষ মো. আবু বকর সিদ্দীক (৫০)। তাদের পুলিশ সুপার কার্যালয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গোয়ন্দো পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী বলেন, এরানদহ জামায়েতুল ক্যাডেট মাদ্রাসা থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে জেএমবির তৎপরতা ও সাংগঠনিক নেটওয়ার্ক সৃষ্টি হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন বিষয়টি নজরদারিতে রাখে।

তিনি বলেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের নির্দেশে গোয়েন্দা পুলিশের ওসি মো. ওয়াহেদুজ্জামান এবং এস.আই রওশন আলী ও ইয়াসির আরাফাতের নেতৃত্বে চার জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০টি ককটেল, বোমা তৈরির সারঞ্জাম ও বিপুল পরিমান জিহাদি বই উদ্ধার করা হয়।'

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ