রংপুরের পীরগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক অপহরণকারী নিহত হয়েছেন।
এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদতাতা জানিয়েছেন, সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা থেকে পাঁচ অপরহণকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
তাদের মধ্যে হুমায়ুন কবীর নামের এক অপহরণকারীকে নিয়ে রাত ৩টার দিকে কুমেদপুর ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় অস্ত্র উদ্ধার ও অপহরণ চক্রের বাকি সদস্যদের ধরতে যায় পুলিশ।
এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা হুমায়ুনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় হুমায়ুন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: