অপরাধ

দেশে ‘হামলার পরিকল্পনা’ করছিলেন মালয়েশিয়াফেরত ব্যবসায়ীর

মালয়েশিয়াফেরত ব্যবসায়ী
মালয়েশিয়াফেরত ব্যবসায়ী

কুয়ালালামপুরে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো একজন বাংলাদেশি দেশে সন্ত্রাসী ‘হামলার পরিকল্পনা’ করছিলেন বলে জানিয়েছে মালায়েশিয়া কর্তৃপক্ষ।

দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, আইএসে জড়িত থাকার অভিযোগে আরো ৩ জন বিদেশির সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশে একে-৪৭ রাইফেল পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। এছাড়াও গুলশানে জঙ্গি হামলার সঙ্গেও তার যোগসাজস খুঁজে পাওয়া গেছে।

তবে বাংলাদেশ পুলিশ এখনো ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

মালায়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের বুকিত আমান শাখা সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে সম্প্রতি এক বাংলাদেশিসহ ৪ বিদেশিকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর জানান, বাংলাদেশি নাগরিককে গত ১৯ আগস্ট গ্রেপ্তারের পর ২ সেপ্টেম্বর দেশে পাঠানো হয়। তবে বাংলাদেশ পুলিশ হেফাজতে দেয়া ব্যক্তির নাম প্রকাশ করেননি কেউই।

মালয়শিয়া পুলিশ জানিয়েছে, একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের জন্য অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই বাংলাদেশির বিরুদ্ধে। এছাড়াও তাকে ধরিয়ে দিতে ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল।

দ্য স্টার অনলাইন প্রতিবেদনে বলা হয়, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত আন্দালিব আহমেদ নামে আরেক সন্দেহভাজনের সঙ্গে সাক্ষাতও করেছিলেন ওই বাংলাদেশি।

মোনাশ ইউনিভাসিটির মালয়েশিয়া ক্যাম্পাসের সাবেক ছাত্র আন্দালিব ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ায় থাকার পর ইস্তাম্বুলে পাড়ি জমান বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়। পরদিন কমান্ডো অভিযানে ৫ জঙ্গি নিহত হন— যাদের একজনের নাম আন্দালিব আহমেদ বলে আলোচনা হয়। পরে পুলিশ নিশ্চিত করে যে নিহতদের মধ্যে কেউ আন্দালিব নন।

মালয়েশিয়ার স্টার অনলাইন যে আন্দালিবের কথা বলছে, তার সঠিক পরিচয় এখনো জানা যায়নি। যে বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তার বিষয়েও কোনো তথ্য দিতে পারেনি বাংলাদেশ পুলিশ।

তবে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের অনেকেই মালয়েশিয়াতে বিভিন্ন সময় পড়াশুনা করেছেন বলে তথ্য দিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ