নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও বাংলাভাইয়ের এক সহযোগী মাহাতাব খামারুকে আটক করেছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেনবলেন, সোমবার বেলা পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।
মাহাতাব খামারু উপজেলার হামিকুৎসা এলাকার মোহাম্মদ আলী খামারুর ছেলে।
ওসি বলেন, ২০১৪ সালে বাগমারায় বাংলাভাইয়ের উত্থানের পর বাংলাভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন মাহাতাব খামারু। তার বিরুদ্ধে থানায় হত্যা ও নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: