অপরাধ

চট্টগ্রামে রেলওয়ে বস্তি থেকে একে-২২ রাইফেলসহ অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে রেলওয়ে বস্তি
চট্টগ্রামে রেলওয়ে বস্তি

চট্টগ্রাম রেলওয়ের বাস্তুহারা কলোনি বস্তি থেকে মঙ্গলবার একটি একে-২২ রাইফেলসহ ‘বিপুল পরিমাণ’ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-র্যা ব সদস্যরা।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যাসন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন ওই বস্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে একটি একে-২২ রাইফেল, একটি এসএমজি, রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা উদ্ধার করা হয়েছে।

মিফতাহ উদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের আখড়া হিসেবে পরিচিত এ বস্তি আগে থেকেই র্যা বের নজরদারিতে ছিল—সাধারণত নিম্ন আয়ের লোকজন সেখানে কম টাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ