যশোরে গোলাগুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বুধবার রাত সদর উপজেলার মথুরাপুর গ্রামে একটি পেট্রল পাম্পের কাছে দুই দল সন্ত্রাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ যায়। এ সময় গুলী ছুড়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: