নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি'র নিহত নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী সালাউদ্দিন কামরানকে টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বুধবার রাতে গাজীপুরে টংগীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন কামরান নিহত জঙ্গি তামিম চৌধুরীসহ এ সংগঠনের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ সহযোগী। রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমেরও ঘনিষ্ট ছিলেন তিনি।
সালাউদ্দিন গত মে মাসে ঢাকায় চলে আসেন এবং রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্রেপ্তার জঙ্গি রকীবুল হাসান রিগানের কাছে প্রশিক্ষণ নেন বলেও জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: