রাজবাড়ীর পাংশা থেকে আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চরমপন্থিরা গোপন বৈঠক করছে— এ খবর পেয়ে শনিবার দিবাগত রাতে মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় স্থানীয় নন্দীর পুকুর পাড় থেকে আল আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শ্যূটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আল আমিন স্থানীয় একটি চরমপন্থি সংগঠনের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: