অপরাধ

টাঙ্গাইলে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে ডাকাত সন্দেহে আরো তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া গ্রামের একটি বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন গিয়ে বাড়িটি ঘেরাও করেন। সেখানে গণপিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হয়। পালানোর সময় আরো তিন ‘ডাকাতকে’ আটক করেন এলাকাবাসী।

শোলাকুড়া গ্রাম থেকে প্রায় সাত কিলোমিটার দূরের সাগরদীঘি ও জোড়দীঘি গ্রাম থেকে তিন ‘ডাকাতকে’ আটক করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ