বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছেন নব্য জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির দুই সদস্য।
তারা হলো: আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান।
বুধবার বগুড়ার শহীদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে তাদের আত্মসমর্পণ করেন।
জানা যায়, আত্মসমর্পণ করতে চাওয়া দুই জঙ্গির মধ্যে আব্দুল হাকিমের বাড়ি বগুড়ায় এবং মাহমুদের বাড়ি গাইবান্ধায়।
এদের মধ্যে হাকিম গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের ঘনিষ্ট বন্ধু ও সহপাঠি এবং সে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে কয়েকদিন ঢাকায় অবস্থান করেছিল।
এছাড়া, মাহমুদ জঙ্গি দলে যোগ দেয়ার জন্য একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে যায়। জঙ্গিদের ভাষায় এটাকে হিযরত বলে।
তবে, চূড়ান্ত হিযরতের আগে সে ফিরে আসে এবং পরিবারকে বিষয়টি অবহিত করে। পরে, পরিবার সদস্যরা তাকে র্যা ব-১২ কাছে নিয়ে জেএমবির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে দুজনেই প্রত্যক্ষভাবে জড়িত বলে জানিয়েছেন র্যা বের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।।
আব্দুল হাকিম (২২) ও মাহামুদুল হাসান (১৭) নামে এই দুই জঙ্গি আত্মসমর্পণ করায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আশার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেয়া হয়েছে।